শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন : সভাপতি বাবু

যশোরের ঝিকরগাছায় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। আজ (১৭ ডিসেম্বর) শনিবার  বেলা ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেনের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা হয়েছেন যশোরের সাংবাদিক জগতের পথিকৃৎ শাহাদাত হোসেন কাবিল। বাকীরা হলেন সিনিয়র সাংবাদিক কালের কন্ঠের ইলিয়াস উদ্দীন, চ্যানেল এস এর ইসমাইল হোসেন এবং শ্যামবাজার পত্রিকার আব্দুল জলিল।

দৈনিক খবরের আলোর সাংবাদিক আশরাফুজ্জামান বাবুকে সভাপতি, দৈনিক সত্যপাঠের সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে সাধারণ সম্পাদক এবং গ্রামের কন্ঠের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলো মহাসীন আলম, সিনিয়র সহ সভাপতি, তরিকুল ইসলাম তারিক, সাগর হোসাইন এবং রায়হান সোবহান সহ সভাপতি, হাসান খান, শাহাবুদ্দিন মোড়ল এবং জাফর ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক, সুজন মাহমুদ প্রচার সম্পাদক, আজাদ হোসেন দপ্তর সম্পাদক, মাসুম বিল্লাহ অর্থ বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান তথ্য বিষয়ক সম্পাদক, আশিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক, মিঠুন সরকার সহ প্রচার সম্পাদক, সুমন হোসেন সহ দপ্তর সম্পাদক, রাজিব হোসেন সহ তথ্য বিষয়ক সম্পাদক।

এছাড়া সদস্য পদে মনোনীত হয়েছেন নজরুল ইসলাম, আবিদুর রহমান, সেলিম হোসেন রনি, সাদ্দাম হোসেন, আব্দুল জব্বার (পারবাজার), সম্রাট টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন (নির্বাসখোলা) নাহিদ হাসান উজ্জ্বল, শাওন হোসেন, নয়ন হোসেন। কমিটি গঠন অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com