বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

৪-১০ ঘণ্টার লোডশেডিংয়ে অসহনীয় কষ্টে মানুষ: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘দৈনিক ৪ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং। এতে দেশের মানুষ অসহনীয় কষ্ট করছেন।’আজ (১১ অক্টোবর) মঙ্গলবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) নির্বাহী সম্পাদক ও এফবিসিসিআই সদস্য মির্জা শাহাদাৎ হোসেন ও বিএইচআরসির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা জাপায় যোগদান করেন।

জিএম কাদের বলেন, ‘দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। টাকার অভাবে জ্বালানি তেল কিনতে পারছে না সরকার। বিশ্ববাজারে গ্যাসের দাম কমেছে। অথচ টাকার অভাবে তাও কিনতে পারছে না তারা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিদ্যুৎব্যবস্থা সেপ্টেম্বরে থেকে স্বাভাবিক হবে। এখন তারা বলছেন, নভেম্বরে স্বাভাবিক হবে। আসলে কেউ জানে না কখন থেকে বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হবে।’

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে জাপা নেতাদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে দলের চেয়ারম্যান বলেন, ‘আগামীকাল (বুধবার) গাইবান্ধায় উপ-নির্বাচন। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। মিথ্যা মামলার কারণে তারা ঘরে থাকতে পারছেন না। সরকারের সমর্থকরা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।’

জিএম কাদের আরও বলেন, ‘গাইবান্ধায় হাজার হাজার বহিরাগত সন্ত্রাসী ভোটারদের হুমকি দিচ্ছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা সরকারি দলের আনুকূল্য পেতে ব্যস্ত হয়ে আছেন। দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।’

দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘এভাবে চলতে থাকলে, দেশে আর রাজনীতি, রাজনীতিবিদ ও রাজনৈতিক দল থাকবে না। টবে সাজানো ফুলের বাগানের মতো কিছু দল থাকবে। যেমন- টবের ফুলে সৌরভ থাকে কিন্তু মাটির সঙ্গে সম্পর্ক থাকে না। ঠিক তেমনি মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন দুর্বল কিছু রাজনৈতিক দল থাকবে। তাই জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা চালু হচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com