বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় নৌকা প্রার্থীর সমর্থক নিহত

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আজ (৩১ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম হারান বিশ্বাস। তিনি আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, আজ (৩১ ডিসেম্বর) শুক্রবার বিকেলে কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইছার টিপুর দুই সমর্থকের মধ্যে তর্কবিতর্ক হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা দুই পক্ষকে বসিয়ে সমঝোতা করে দেয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রের সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারান বিশ্বাস নামে নৌকা সমর্থকের একজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে বিপুল সংখ্যক পুলিশ মাঠে রয়েছে।

উল্লেখ্য-শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com