মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলের নাগরপুরে মাননীয় সংসদ সদস্য এর উদ্যোগে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সংগ্রামী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, আধুনিক নাগরপুরের রূপকার জননেতা আলহাজ আহসানুল ইসলাম টিটু বুধবার (১ জুন) সকালে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি নাগরপুর এল এস ডি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজনে করেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে খাদ্যশস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জননেতা মো. হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা আ. মতিন বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর ও নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
নাগরপুর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এবারের বোরো মৌসুমে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ও সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি মণ ১ হাজার ৮০ টাকা দরে ২ হাজার ১ শত ৫৫ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজিতে ৪৩ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। ধান ও চালের আর্দ্রতা থাকতে হবে ১৪ শতাংশ। সংগ্রহ কার্যক্রম ১৬ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com