বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত ২৯ জনের জানাজা

লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছে।আজ (২৫ ডিসেম্বর) শনিবার  বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

ওই ঘটনায় নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার। এই ৩৭ জনের মধ্যে ৪ জনের মরদেহ ঝালকাঠি থেকেই শনাক্ত করে নিয়ে যান স্বজনরা।

এরপর বাকি ৩৩ মরদেহ গতকাল (২৪ ডিসেম্বর) শুক্রবার রাত সোয়া ১১টায় বরগুনা সদর হাসপাতালে পৌঁছায়।

হাসপাতাল থেকে ৪ জনের মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। বাকি মরদেহগুলো শনাক্ত করা যায়নি।

বেওয়ারিশ ২৯ মরদেহের জানাজা শেষ হয়েছে। জানাজার নামাজে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানাজা শেষে এই ২৯ মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সদর উপজেলার পোটখালী গ্রামের সরকারি গণকবরে দাফন করা হবে এই মরদেহগুলো।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর দিনগত রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ।

এ ঘটনায় ৪১ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com