সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপস ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশের মেয়েরা।

শিরোপা ধরে রাখার মিশনে সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নেমেছি টুর্নামেন্টে একটি গোল না খাওয়া বাংলার মেয়েরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলের লড়াই উত্তেজনা ছড়ায় প্রতিটি মুহুর্তে।

২০১৮ সালের আসরে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া টুর্নামেন্টে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেটি বাড়িয়ে অনূর্ধ্ব-১৯ করা হলেও অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ।

রবিন রাউন্ড লিগে ভারতকে ১-০ গোলে হারিয়ে মানসিক ভাবে অনেকটা এগিয়ে ছিল মারিয়া মান্ডারা।

গোটা ম্যাচেই আধিপত্য ছিল স্বাগতিক মেয়েদের। ভারতের আক্রমণ ভাগে একের পর এক আক্রমণে ১৬ মিনিটেই লিড পেতে পারত বাংলাদেশ।

ভারতের গোলরক্ষক প্রথম দফায় বল রাখতে না পারলে তহুরা শট নেন। তবে শেষ পর্যন্ত গোলরক্ষক গোললাইনে থেকে সেভ করে।

যদিও বাংলাদেশ দলের মেয়েদের দাবি ছিল গোল হয়েছে তবে রেফারি রেফারি শেষ পর্যন্ত আশ্বস্ত করেন, বল লাইনের ওপর ছিল।

এরপর ম্যাচের ৭৬ মিনিটে বল গোললাইন ক্রস করলেও সহকারী রেফারি পতাকা তুলেন অফসাইডের।

মিনিটে মিনিটে উত্তেজনা ছড়ানোর ম্যাচে শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় আনাই মুঘিনির বক্সের বাইরে থেকে নেয়া শট ভারতের গোলরক্ষক আঁটকে রাখতে পারেননি।

শেষ পর্যন্ত আনাই মুঘিনির করা গোলটাই জয়সূচক গোলে পরিণত হয়ে উঠে। বিজয়ের মাসে ভারতের বিপক্ষে আরেকটি জয়।

মারিয়া মান্ডা ম্যাচ শেষে যেমনটা বলছিলেন, বিজয়ের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীতে গোটা দেশকে উৎসর্গ করেছেন জয়টা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com