বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

কাশিয়ানীতে ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধা ভাতা তোলার অভিযোগ

ভুয়া পরিচয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা তুলছেন মোসা. মুন্না বেগম নামে এক নারী। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে। এই ঘটনা জানাজানির পর ভাতা বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে একটি লিখিত অভিযোগ করেছেন মো. লিয়াকত আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা।

অভিযোগে জানা গেছে, উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত হাছেন আলী সরদারের ছেলে ইউনুস আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হন।

ইউনুসের নাম শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় গেজেট আকারে প্রকাশিত হয়। এরপর থেকে শহীদ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা তাঁর মা গোলজান খাতুন ভোগ করেন। এরই মধ্যে গোলজান খাতুন একই গ্রামের ধলাই খাঁ নামে এক ব্যক্তিকে আবার বিয়ে করেন। ওই সংসারে মুন্না বেগমের জন্ম হয়। সে সন্তান রেখে তিনি মারা যান। শহীদ বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর আর কোনো উত্তরাধিকারী জীবিত না থাকায় পরবর্তীতে ভাতা বন্ধ হয়ে যায়। এ সুযোগে মুন্না বেগম নিজেকে ইউনুস আলীর উত্তরাধিকারী (বোন) পরিচয় দিয়ে মোটা অংকের টাকার বিনিময় সংশ্লিষ্ট দপ্তরের অসাধু চক্রকে ‘ম্যানেজ’ করে নিজের নামে ভাতা চালু করেন। মোসা. মুন্না বেগমের জাতীয় পরিচয়পত্রে (৯১১৭৯২১০২১) পিতার নাম ধলাই খাঁ, গ্রাম- খলিশাখালী, ওয়ার্ড নং- ৭, ভোটার নং-৩৫০৪৬৬৪৯৩৮২ লেখা রয়েছে। তবুও তিনি হাছেন আলী সরদারের মেয়ে পরিচয় দিয়ে সুবিধা ভোগ করছেন।

অভিযোগকারী লিয়াকত আলী বলেন, ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ভুয়া উত্তরাধিকারী পরিচয় দিয়ে মুন্না বেগম ভাতা উত্তোলন করে আসছেন। কিন্তু ইউনুসের কোনো উত্তরাধিকারী বেঁচে নেই। তিনি ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার টাকা তুলে খাচ্ছেন। তাই তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ’

যুদ্ধাকালীন প্লাটুন কমান্ডার মো. আমিনুর রহমান তালুকদার বলেন, ‘এভাবে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করার কোনো সুযোগ নেই। তবে যিনি তথ্য গোপন করে শহীদ মুক্তিযোদ্ধার উত্তরাধিকারী পরিচয় দিয়ে ভাতা তুলেছেন, তিনি চরম অন্যায় করেছেন। ভাতা বন্ধ ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ’

এ বিষয়ে মোসা. মুন্না বেগমের সঙ্গে কথা হলে তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর উত্তরাধিকারী হিসেবে ভাতা পাচ্ছেন দাবি করে বলেন, ‘আমি হাছেন আলী সরদারে মেয়ে। কিন্তু ছোট বেলা ধলাই খাঁকে বাবা বলে ডাকতাম। সেই হিসেবে জাতীয় পরিচয়পত্রে ভুলক্রমে পিতার নাম ধলাই খাঁ লেখা হয়েছে। ’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com