বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ২ বাসের সংঘর্ষে প্রাণ হারালো চালক, আহত ২৫।

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইলের মধুপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম নামে এক বাস চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী।

শনিবার (১৪ মে) সকালে ওই আঞ্চলিক সড়কের উপজেলার গাংগাইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শামীম টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। তিনি প্রান্তিক পরিবহন বাসের চালক ছিলেন।

এ বিষয়টি মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর ট্রাফিক পুলিশের এটিএসআই মাহবুবুল আলম জানান, সকাল ৮ টার দিকে মধুপুরের গাংগাইর নামক স্থানে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহন বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী মাহি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, এদের মধ্যে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com