বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যরা

বুধবার (১১ই মে) নগরীর মেয়র গল্লির কবরস্থানে নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যরা। এসময় মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “চট্টগ্রাম নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেরা ওয়ার্ড হিসেবে জামালখান ওয়ার্ডকে গড়ে তুলেছিলেন আমাদের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। দীর্ঘদিন দিন পর এই ওয়ার্ডে গঠিত হওয়া ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়াটা অনেক সৌভাগ্যের৷ শিক্ষা-শান্তি-প্রগতির মশাল জ্বালিয়ে ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো৷”

এসময় উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি জুবায়ের আলম আশিক, সাধারণ সম্পাদক শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়, যুগ্ন- সাধারণ সম্পাদক লায়লা সিকদার লিপি, যুগ্ন- সাধারণ সম্পাদক জাবেদ আলম আলিফ, সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শিবলু দাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদমান, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহিত আহমেদ, প্রচার সম্পাদক হিমাদ্রী বোস, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু মোহাম্মদ জুবায়েরসহ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com