শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

বৃষ্টি ভেজা সকালে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে ঈদুল ফিতর উদযাপন।

বৃষ্টি ভেজা সকালে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে ঈদুল ফিতর উদযাপন। বৃষ্টি ভেজা সকালে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে ঈদুল ফিতর উদযাপন।

আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সারা বাংলাদেশের ন‍্যায় টাঙ্গাইলের নাগরপুরে ঈদুল ফিতর উদযাপন হয়েছে।
 নাগরপুর সরকারি কলেজ মাঠ সংলগ্ন নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সংগঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় নাগরপুরে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে পারেনি।
পরবর্তীতে বিকল্প হিসেবে নাগরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সকাল সাড়ে দশটায় নাগরপুর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আলী সাহেব। তিনি ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
 এছাড়া উক্ত জামাতে অংশগ্রহণ করেন নাগরপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল সাধারণ মানুষ।যদিও ঈদের জামাত সকাল দশটায় হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক বৈরী  আবহাওয়ার কারণে নাগরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 ঈদের জামাত শেষে সম্মানিত ইমাম মহোদয় সকলের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। খুতবা প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণে মহান রাব্বুল আলামীনের নিকট দো’আ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com