শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

নরসিংদীয় রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ ২৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় ঢাকা অভিমুখী তিতাস কমিউটারের নিচে কাটা পড়ে তারা। ওই দুই শিশু হলো- পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে যোবেয়েদ মিয়া (১১) এবং মো. কাউসারের ছেলে সিয়াম মিয়া (১০)।

স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশে একটি গাছে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু। পরে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আসলে তারা পাশের রেললাইনে গিয়ে দাঁড়ায়। সে সময় পাশের রেললাইন দিয়ে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেন এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

পরে নরসিংদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) ইমায়েদুল জাহেদী জানান, মরদেহ উদ্ধার করার পর স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করেছি আমরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com