সোমবার, ২২ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

কারাভোগ শেষে হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরে গেলেন ১ নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে দুই থেকে সাতবছর মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেলেন এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক।

বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট তাদের হস্তান্তর করে বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ। ভারতে ফেরত যাওয়া নাগরিককরা হলো, লিপলাল হেমরম (৪৪), নুর আমিন (৩৩), সামিউল হাসদা (৩৮), রুবেল মার্ডি (৪৩), শান্তনা মুর্মু (৪৮), এদের সকলের বাড়ি ভারতের বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার জানান, এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। এর পরে তারা নওগাঁ ও দিনাজপুর কারাগারে ২ থেকে ৭বছর মেয়াদে কারাভোগ করে। দুদেশের মাঝে চিঠি চালাচালি ও আইন মোতাবেক সকল প্রক্রিয়া সম্পুর্ন হলে বুধবার তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com