বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ফটকে শেখ হাসিনার নামে পোস্টার, এলাকায় তোলপাড় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে “তিন দিনব্যাপী” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা প্রশিক্ষণ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ গ্রহণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের (পিইটি) সব ধাপ সফলভাবে শেষ হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পিইটির শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়।

প্রাথমিক বাছাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রাথমিক বাছাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু।

এ সময় নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com