বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ফটকে শেখ হাসিনার নামে পোস্টার, এলাকায় তোলপাড় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে “তিন দিনব্যাপী” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা প্রশিক্ষণ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক

সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন কালীতলা গ্রামের ওপর দিয়ে কালীতলা বাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে ছিল। এতে দুই পাড়ের অসংখ্য মানুষ চরম দুর্ভোগে পড়েন। অবশেষে সরকারি উদ্যোগের অপেক্ষা না করে স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।

ব্রিজটি ভেঙে যাওয়ায় দুই পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, ব্যবসায়ীদের পণ্য পরিবহন, রোগীদের চিকিৎসার জন্য যাতায়াতসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছিল।

বিশেষ করে জরুরি প্রয়োজনে ব্রিজটি পারাপার হতে গিয়ে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছিল। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন স্থানীয় এলাকাবাসী। তাঁদের সম্মিলিত উদ্যোগ, শ্রম ও সহযোগিতায় ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে সাময়িক মুক্তি পেয়েছেন দুই পাড়ের বাসিন্দারা।

এলাকাবাসীর এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁদের প্রত্যাশা, ব্রিজটি সংস্কারের ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ দুই পাড়ের মানুষের যাতায়াত আগের তুলনায় সহজ ও নিরাপদ হবে।

তবে স্থানীয়দের দাবি, এলাকাবাসীর উদ্যোগে আপাতত সংস্কার করা হলেও ব্রিজটির স্থায়ী ও টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। যাতে ভবিষ্যতে আবারও এমন দুর্ভোগের সৃষ্টি না হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com