বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ফটকে শেখ হাসিনার নামে পোস্টার, এলাকায় তোলপাড় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে “তিন দিনব্যাপী” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা প্রশিক্ষণ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক

নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট

নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধরের অভিযোগ

 

মোঃ রেজাউল হক রহমত, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জমির গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় জমির মালিক রাজিয়া বেগম ও তাঁর দুই মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেরাজুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬, রবিবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাজিয়া বেগম লোকমারফত জানতে পারেন, ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তাঁর ক্রয়কৃত জমির গাছ কেটে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন।

এ সময় মেরাজুল ইসলাম (৩০), নুরুল ইসলাম (৫৮), বাবুল মিয়া (৪৫), বিথী বেগম (২৫), নাজমা বেগম (৫৫) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ঘটনাস্থলে ছয়টি বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছ কেটে নেওয়া হচ্ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। গাছ কাটতে বাধা দেওয়ায় রাজিয়া বেগম ও তাঁর দুই মেয়েকে মারধর করা হয় এবং তাঁদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

রাজিয়া বেগমের বড় মেয়ে অভিযোগ করে বলেন, “অভিযুক্ত মেরাজ আমাকে মারধর করতে করতে আমার পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। সম্ভ্রম রক্ষায় আমার চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এসে তাঁদের বাড়ি থেকে আমাকে কাপড় দেন।”

একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে তাঁদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ষাটোর্ধ্ব এক ব্যক্তি অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময়ে বিরোধ ও মামলা-মোকদ্দমায় জড়ানোর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

একই ওয়ার্ডের বাসিন্দা সখিনা বেগম (৭০) বলেন, “জায়গা দেখতে আসলে এভাবে ৭-৮ জন মিলে রাজিয়া ও তাঁর মেয়েদের মারধর করবে, এটা কেমন কথা? দেশে কি কোনো বিচার নেই?”

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাঁদের ক্রয়কৃত জমির গাছ প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর ও স্বর্ণালংকার লুট করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে তাঁরা নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে অভিযুক্ত মেরাজুল ইসলাম, নুরুল ইসলাম, বাবুল মিয়া, বিথী বেগম ও নাজমা বেগমের বক্তব্য নিতে তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িগুলো তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। স্থানীয় কয়েকজন প্রতিবেশীর দাবি, ঘটনার পর থেকে তাঁদের এলাকায় দেখা যাচ্ছে না।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com