বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ফটকে শেখ হাসিনার নামে পোস্টার, এলাকায় তোলপাড় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে “তিন দিনব্যাপী” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা প্রশিক্ষণ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক

রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র করতে চাই: রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো :

রাজশাহীর সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে নগরীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্য বাস্তবায়নে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

রাসিক প্রশাসক বলেন, ক্রীড়া শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া উচিত। একজন খেলোয়াড় তাঁর প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন। ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা—এটাই হওয়া উচিত লক্ষ্য।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়াচর্চায় উৎসাহিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলীম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা আরও উৎসাহিত হবে বলে আয়োজকেরা আশা করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com