সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের হারবাং বিট এলাকায় বনভূমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে বনবিট কর্মকর্তা ও তার টীম। ৯ মে(শনিবার)বিকালে চুনতির রেঞ্জের হারবাং বনবিট কর্মকর্তা মো: আরিফুল ইসলাম ও তার সঙ্গীয় স্টাফরা এই হামলার শিকার হয় বলে সূত্র নিশ্চিত করেছেন। জানা যায় – চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন চুনতী ফরেষ্ট রেঞ্জের আওতাধীন হারবাং বিট এলাকায় ১৮নং মৌজাস্থ সিট নং নং হারবাং মৌজাস্থ সিট নং-০৭, আর.এস-৬৪৯৬, বি.এস-১২০৫৪ নং দাগে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে, ইনানী রিসোর্টের দক্ষিণ-পূর্ব পাশে, পূর্ব নোনাছড়ি ০২ নং ওয়ার্ড হারবাং, চকরিয়া, কক্সবাজার এলাকায় এলাকায় অবৈধ জবরদখল কার্যক্রমে বাঁধা প্রদান করতে গেলে জবরদখলকারীরা হারবাং বিটের স্টাফদের উপর চড়াও হন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখী আচরণ প্রদর্শন করেন। প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেদের জানমালের নিরাপত্তার খাতিরে বনকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এদিকে ঘটনার পর পরই বিট কর্মকর্তা ও স্টাফদের উপর হামলার খবর শোনে ঘটনাস্থলে ছুটে যান চুনতি রেঞ্জ কর্মকর্তা মো: আবির হোসেন। চুনতী রেঞ্জ কর্মকর্তা আবির হোসেন বলেন,বনভূমিতে অবৈধ জবরদখল রোধকল্পে এবং সরকারি স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চলমান ঘর নির্মাণ কার্যক্রম বন্ধ করা একান্ত জরুরী। যতই বাধা বিপত্তি আসবে আসুক আমার সরকারি সম্পত্তি উদ্ধারে পিছপা হবোনা। ফলে আগামীকাল রবিবার সকাল ১১টার নাগাদ একটি যৌথ অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আবির হোসেন আরো বলেন, কালকের এই অভিযান কার্যক্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য চকরিয়া উপজেলা প্রশাসন, ও চকরিয়া থানার অফিসার ইনচার্জকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com