সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

লামায় মধু ঝিরিতে ঢুকে পড়া মায়াবী হরিণ উদ্ধার, অবমুক্ত করা হবে ডুলহাজারা সাফারি পার্কে 

 

মো. সেলিম উদ্দিন খাঁন

বান্দরবানের লামায় বন বিভাগের এক বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) বিকেলে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি সংলগ্ন এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।বন বিভাগ সূত্রে জানা গেছে, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী বন সংরক্ষক মাসুম আলমের দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৫টার দিকে বন বিভাগের একটি চৌকস দল মধুঝিরি এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির হোসেন এবং স্পেশাল টিম প্রধান রনি পারভেজ। অভিযানে বন বিভাগের সদস্য লতিফ ও জুলহাজসহ অন্যান্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।উদ্ধারকৃত হরিণটির ওজন প্রায় ১০ কেজি এবং বয়স দেড় বছর। উদ্ধারের পর সেটিকে প্রাথমিক পর্যবেক্ষণের জন্য বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।এ বিষয়ে লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা দ্রুত অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করতে সক্ষম হই। বন্যপ্রাণী রক্ষায় আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত হরিণটি ডুলহাজারা সাফারি পার্কে অবমুক্ত করার জন্য প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com