সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁ মহাদেবপুরে অশোকলা জমি জমা বিরোধের জের ইদ্রিস আলির বাড়িতে হামলা অগ্নি সংযোগ  কলার মোচার অসাধারণ স্বাস্থ্যগুণ: শুধু স্বাদেই নয়,পুষ্টিতে ভরপুর প্রাকৃতিক এই খাবার মে দিবসে জসিম উদ্দিনের নেতৃত্বে নির্মাণ শ্রমিকদলের বর্ণাঢ্য র‌্যালি

সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

বিবি কুলসুম, চট্টগ্রাম:

“সত্যনিষ্ঠ সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার পরিবেশ নিশ্চিত হোক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

সোমবার ৪ মে বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেইটস্থ বাংলা ডাইন রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 

অনুষ্ঠানে দেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সাংবাদিক উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর কামাল উদ্দিন, চট্টগ্রাম রিপোর্টার এসোসিয়েশন এর সভাপতি সোহাগ আরেফিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বেলাল আহমেদ, সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা আবদুল মবিন।

 

উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)। এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান, কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল্লাহ তুষার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, অর্থ সম্পাদক সোহাগ হাসান মোল্লা, কেন্দ্রীয় প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আসিফ, সহ প্রচার ও দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মাসুদ,সদস্য আব্বাস উদ্দিনসহ চট্টগ্রাম বিভাগীয়,জেলা, মহানগর কমিটির সকল নেতৃবৃন্দ।

 

গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

 

আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com