রবিবার, ০৭ Jun ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব

রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

 

 

মো.সেলিম উদ্দিন খাঁন

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার জঙ্গল সরফভাটা মিরেরখিল এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি স্থাপনা ধ্বংস করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এই অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে মেসার্স বিবিএম ব্রিকস (BBM) এর চিমনি ও কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স আল মক্কা ব্রিকস (AMB) কে আইন লঙ্ঘনের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আদালত পরিচালনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ, আনসার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com