সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

“অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নারীর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে নারগিছ আক্তারের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সকালে নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়াস্থ আয়েশা-আমজাদ পল্লীর সড়ক পরিণত হয় প্রতিবাদের মঞ্চে। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ কর্মকাণ্ড চলে আসছে, যা স্থানীয় পরিবেশকে দিন দিন অস্থির করে তুলছে। তাদের দাবি—এতে তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। রেখা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আর এই পরিস্থিতি সহ্য করতে পারছি না। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।”

মাহমুদা বেগম বলেন, “আমাদের পরিবার-পরিজন নিয়ে এখানে বসবাস করা কঠিন হয়ে গেছে। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”
খাদিজা বেগমের অভিযোগ, “আগেও বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হওয়ার পরও একই ধরনের কার্যকলাপের অভিযোগ নিয়ে এখানে এসে অবস্থান করছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

মানববন্ধনে আখলিমা, পারভীন, শিলা আক্তার, জোবেদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর একটাই দাবি—অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনের আওতায় এনে এলাকার শান্তি ফিরিয়ে আনা হোক। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com