শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা, লোহাগাড়ায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

 

মো সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পদুয়া নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম জান্নাতুল বকেয়া (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ও কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী পূর্বানী বাসের যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হওয়ায় ঘটনাস্থলে থামে। ওই সময় জান্নাতুল যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল জান্নাতুলকে সজোরে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের গোড়ালির উপরের অংশ পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় ও মাথায় আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত মেয়েটির ডান পা প্রায় বিচ্ছিন্ন ও মাথায় আঘাত প্রাপ্ত হন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com