শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নওগাঁর মান্দা পরিষদে রাতভর ধর্ষণচেষ্টার সালিস,অতঃপর ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে একটি ধর্ষণচেষ্টার ঘটনায় রাতভর সালিস বৈঠক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সালিসে হোসেন আলী (৩৫) নামের এক যুবককে আটক রেখে দফায় দফায় মারধর করা হয়। জরিমানা করা হয় ৪০ হাজার টাকা।

এ অবস্থায় ২৪ ঘন্টা পর আজ সোমবার দুপুরে দ্বিতীয় দফা সালিস চলাকালে ইউনিয়ন পরিষদের হলরুম থেকে হোসেন আলীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত হোসেন আলী তেঁতুলিয়া ইউনিয়নের তেপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রোববার (১ মার্চ) বেলা ১০টার দিকে অভিযুক্ত হোসেন আলী প্রতিবেশী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ওই কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন হোসেন আলীকে আটক করে স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেনের জিম্মায় দেন। পরে গ্রামপুলিশের সহায়তায় তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটক রাখা হয়।

এনিয়ে ইউপি সদস্য বাবুল হোসেনের নেতৃত্বে পরিষদের হলরুমে রাতভর সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে অভিযুক্ত হোসেন আলীকে দফায় দফায় মারধর করে জরিমানার নামে ৪০ হাজার টাকা দাবি করেন ইউপি সদস্য বাবুল হোসেনসহ তাঁর সাঙ্গপাঙ্গরা।

এ প্রসঙ্গে ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের নির্দেশে অভিযুক্ত হোসেন আলীকে পরিষদে এনে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। আজ সোমবার চেয়ারম্যান কামরুল নিজেও দ্বিতীয় দফা চেষ্টা করে ব্যর্থ হন। জরিমানার টাকা না দেওয়ায় আপোষ নিষ্পত্তি ভেস্তে যায় বলেও দাবি করেন তিনি।

জানতে চাইলে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার বাবুল বিষয়টি নিয়ে সালিস করেছে। আমি এর সঙ্গে জড়িত নই। ধর্ষণচেষ্টার ঘটনায় সালিস করতে পারেন কিনা জানতে চাইলে প্রসঙ্গটি তিনি এড়িয়ে যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, মোবাইলফোনে জানতে পেরে পরিষদ থেকে অভিযুক্ত হোসেন আলীকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com