সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধি করার লক্ষ্যে “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক সেমিনার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২ মার্চ) সোমবার সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোহাঃ গোলাম মোস্তফা। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন এবং দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে  বক্তারা বলেন, ইসলামের পাঁচটি মূল ভিত্তির অন্যতম হলো যাকাত। সমাজের সচ্ছল মুসলমানদের যথাযথভাবে যাকাত আদায় করতে হবে এবং সরকারি যাকাত ফান্ডে অবদান রেখে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে অংশ নিতে হবে। এতে করে দারিদ্র্য বিমোচন, সামাজিক বৈষম্য হ্রাস এবং অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব হবে।
“সরকারি যাকাত ফান্ডে যাকাত দিয়ে দারিদ্র্য বিমোচনে অংশ নিন” — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সেমিনারে যাকাতের সঠিক বণ্টন, স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সবশেষে ফুড অফিস জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন। সেমিনারে বিভিন্ন সরকারি কর্মকর্তা, আলেম-ওলামা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com