মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁর মান্দায় র ্যাবের বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ ৩ নারী আটক

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলায় বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ফেন্সিডিল পাচারের অভিযোগে তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার নারীরা হল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মালেকা বেগম(৬০), অপর দুইজন হল বগুড়া জেলার ধলী(৬৫) ও বানু(৫০)।

এজাহার সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫ এর একটি দল মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের গোসাইপুর মৌজাস্থ মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ এর সামনে নিয়ামতপুর-মান্দা ফেরিঘাট পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ফেরিঘাটের দিক থেকে আসা বোরকা পরিহিত তিন নারীকে সন্দেহজনক আচরণের কারণে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় তাদের কাছ থেকে মোট ১৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

ঘটনার পর র‍্যাব বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। আটক তিন নারীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
নওগাঁ #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com