মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র জয়লাভ

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ১২৯টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৮শ’২৯জন। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল (জাহাজ) পেয়েছেন ৪৫৬ ভোট, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন (ট্রাক) ২০৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ (হাতপাখা) ৭ হাজার ১৩৭ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান চন্দন (কাস্তে) ২৫৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব পার্টির রেহান আফজাল (আপেল) পেয়েছেন ২০২ ভোট।

‎সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭১টি। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৯৬৭টি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
‎এ সময় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আজকের জয়লাভ আমার না এটা রূপগঞ্জবাসীর জয়লাভ। এই জয় দেশনায়ক তারেক রহমানের জয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com