সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

চট্টগ্রামের ১৬ আসনে ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত এগিয়ে

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপির ও ২টিতে জামায়াতের প্রার্থী এগিয়ে আছেন। ভোটগ্রহণ শেষে কেন্দ্র ঘোষিত ফলাফলে এসব প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক একাংশ) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটাহাজারী ও চসিক একাংশ) আসনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিক একাংশ) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদ বিপুল ভোটে এগিয়ে আছেন বলে জানা গেছে। অপরদিকে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলাম এগিয়ে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com