মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আলু চাষীদের প্রণোদনা দেবে সরকার: কৃষি উপদেষ্টা

 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ায় সরকার আলু চাষীদের জন্য প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

কৃষি উপদেষ্টা জানান, দেশে ধান, আলু, পেঁয়াজ, শাকসবজি ও সরিষাসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এ বছর ধানের উৎপাদন ৬ শতাংশ এবং আলুর উৎপাদন ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে উৎপাদন বেশি হওয়ায় আলুর বাজারমূল্য কমে গেছে, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি বলেন, “কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সরকার আলু চাষীদের প্রণোদনা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

উপদেষ্টা আরও জানান, গত বছরের তুলনায় পেঁয়াজের উৎপাদন ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে বাজারে পেঁয়াজের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। শাকসবজির উৎপাদনও ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এর দামও মোটামুটি নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, “আমরা চাই কৃষিপণ্যের দাম স্থিতিশীল থাকুক। দাম একেবারে কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এখন মাঘ মাস শুরু হয়েছে। এরপর ফাল্গুন ও চৈত্র মাসে সবজির দামে সাধারণত বেশি অস্থিরতা দেখা দেয়।”

কৃষি উপদেষ্টা জানান, চলতি মৌসুমে সরিষার উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের তুলনায় ৮৬ শতাংশ বেশি। কৃষিপণ্য সংরক্ষণে সরকার ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করেছে এবং নতুন করে আরও ১০০টি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এ বছর নন-ইউরিয়া সারের মজুত ১৯৬১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।”

ব্রিফিংকালে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com