বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো ১৬ রূপে সরস্বতী পূজা, ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ এলাকায় ঐতিহ্যের ২৬তম বর্ষ উপলক্ষে এক অভিনব সরস্বতী পূজা আয়োজন হয়েছে। আর পূজা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয়, পুরো এশিয়া মহাদেশে প্রথমবারের মতো আয়োজন করেছে লালবাগ যুব কিশোর সংঘ। এর আগে সংগঠনটি ২১ ফুট লম্বা ধান দিয়ে তৈরি সরস্বতী প্রতিমা প্রতিমা দিয়ে সারা ফেলে দেয় শ্রীমঙ্গলের সরস্বতী ভক্তদের মধ্যে।

এবছর তারা ১৬ রূপে মা সরস্বতীর প্রতিমায় পূজা আয়োজন করে সারা ফেলে দিয়েছে শ্রীমঙ্গলে। এই ১৬ রূপে মা প্রতিমার আরাধনা মূলত শিল্প ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য মিলন। পুরো অনুষ্ঠানটি গোসাইবাড়ি রোড, লালবাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণীর ছাত্রী শ্রেয়া চক্রবর্তী ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী চক্রবর্তী অঞ্জলি গ্রহণের পর তাদের উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া জানান।

 

শ্রেয়া বলেন, “মা সরস্বতীর এই ১৬ রূপ সত্যিই অদ্ভুত সুন্দর। আমি খুব আনন্দিত, মা আমাদেরকে জ্ঞান ও শিক্ষার আলো দিক।” শ্রাবন্তী যোগ করেন, এত সুন্দর ও বিশাল এই পূজা দেখে আমার মনে আনন্দ ও ভক্তি একই সাথে উত্থান পেয়েছে।” এশিয়া মহাদেশের এই প্রথম পূজা দেখতে আসা কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী বলেন, “আমি বিশ্বজুড়ে এমন কোনো অনুষ্ঠান আগে দেখিনি। সরস্বতীর ১৬ রূপে পূজা সত্যিই অনন্য, এবং এটি কেবল ধর্মীয় নয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ন।”

এবারের অনুষ্ঠানের সভাপতি কৌশিক দত্ত বলেন, এই ১৬ রূপে মা সরস্বতী পূজা উদযাপন আমাদের জন্য একটি গর্বের বিষয়। আমাদের লক্ষ্য, প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ করা। আশা করি ভবিষ্যতেও এমন অনন্য উদ্যোগ গুলো আমাদের সমাজকে এক নতুন দিশা দেখাবে। অনুষ্ঠানটি ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। তবে এর ঐতিহাসিক গুরুত্ব চিরকালই স্মরণীয় হয়ে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com