মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বেরোবি শিক্ষার্থীদের সংগঠন ‘ডিজাস্টার ক্যাফে’র ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম

বেরোবি প্রতিনিধি:
ডিজাস্টার ক্যাফের উদ্যোগে রংপুরের কাউনিয়া উপজেলায় শতাধিক শিক্ষার্থীকে দুর্যোগ বিষয়ে প্রাথমিক ধারণা ও সচেতনতা শিক্ষা দেওয়া হয়েছে। কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির প্রথম কার্যক্রম হিসেবে এই সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্যোগের ধরন, ঝুঁকি, প্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং নিরাপদ আচরণ বিষয়ে সহজ ও ব্যবহারিক ধারণা দেওয়ার পাশাপাশি কুইজ ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। সেশনে শিক্ষার্থীদের আগ্রহী অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা আয়োজন করে।
কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের কাউনিয়া উপজেলা মূলত তিস্তা নদীর একেবারে তীরবর্তী এলাকা। বছরের বিভিন্ন সময়ে বন্যাসহ নানা ধরনের দুর্যোগে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এসব বিষয় পরিবার ও সমাজের সঙ্গে শেয়ার করতে পারবে। এটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ। ডিজাস্টার ক্যাফের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ডিজাস্টার ক্যাফের এক সদস্য বলেন, “যেহেতু আমরা দুর্যোগ নিয়ে পড়াশোনা করছি তাই পড়াশোনার সাথে সাথে বাস্তবিক জীবনে আমাদের লক্ষ্য হচ্ছে শিশু-কিশোর ও সাধারণ মানুষের মাঝে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দুর্যোগের আগে, সময় ও পরে কীভাবে করণীয় নির্ধারণ করতে হয়—সে বিষয়ে সহজ ভাষায় ধারণা দেওয়া ও দুর্যোগ কে সাথে নিয়ে ভবিষ্যৎ পথচলায় সহায়তা করা আমাদের মূল উদ্দেশ্য।”
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে ‘ডিজাস্টার ক্যাফে’ গড়ে উঠেছে। সংগঠনটি মূলত তিন শ্রেণির মানুষদের নিয়ে কাজ করছে—শিক্ষার্থী, তরুণ এবং দুর্যোগ প্রবণ সম্প্রদায়। দুর্যোগের সময় কীভাবে নিরাপদ থাকা যায়, কীভাবে প্রস্তুতি নিতে হয় এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com