বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে তিন নারী প্রতারক আটক করে পুলিশের সোপর্দ নওগাঁর সাপাহার থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী গ্রেফতার নওগাঁর মান্দা পরিষদে রাতভর ধর্ষণচেষ্টার সালিস,অতঃপর ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর ওপর কালনা-বিষ্ণুপুর এলজিইডির নির্মানাধীণ সেতুর কাজ অর্থ সংকটে দীর্ঘদিন ধরে আটকে ভারতীয় সহকারী হাই-কমিশনারের শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ভারতীয় সহকারী হাই কমিশনার মতবিনিময় রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নাইক্ষ্যংছড়ি বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, এক রাতে গ্রেপ্তার ৬৫

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

 

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নবীনগর উপজেলা যুবদলের উদ্যোগে বের করা হয় এক বিশাল আনন্দ র‍্যালি। র‍্যালিটি নবীনগর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সড়কে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে এক পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলালের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রাশেদুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন, এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার।

 

বক্তারা বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন,

 

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে যুবদল সব সময় মাঠে থাকবে।”

 

 

 

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানস্থল ছিল বেলুন, ব্যানার ও স্লোগানে মুখরিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com