বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

উত্তর-বন বিভাগের ৫২ শতক জায়গা উদ্ধার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

ফটিকছড়িতে অবৈধভাবে দখল করে বনবিভাগের জায়গায় নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

জানা গেছে, চট্টগ্রাম উত্তর বনবিভাগের সর্তা বনবিটের আওতাধীন লেলাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল আলম মেম্বার বাড়ি সংলগ্ন কৃষ্ণনগর মৌজার বনবিভাগের ৫২ শতক এই জায়গা এতদিন অবৈধভাবে দখলে ছিল।অভিযানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন, নাজিরহাট রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম,সর্তা বিট কর্মকর্তা রবিউল ইসলাম, এফজি লতিফুর রহমানসহ ফটিকছড়ি থানার বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, সর্তা বনবিটের কৃষ্ণনগর মৌজার বনবিভাগের ৫২ শতক যায়গা ধর্মপুর আজাদী বাজারের জনৈক মোজাহারুল ইসলামের দখলে থাকায় স্থাপনা উচ্ছেদ করে বনবিভাগের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com