সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

বান্দরবানে অভিনব কায়দায় মোটর সাইকেল চুরি – চোর চক্রের মূল হোতা আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের পুলিশের অভিযানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে চোর চক্রের একজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) সকালে বান্দরবানের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ অভিযান করে এক মোটর সাইকেল চোরকে আটকের বিষয়টি স্বীকার করে। এসময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার সম্প্রতি বান্দরবানে মোটর সাইকেল চুরি বেড়ে যাওয়ায় ঘটনাকে দু:খজনক বলে মন্তব্য করেন এবং বলেন, সাম্প্রতিক বান্দরবানে মোটর সাইকেল চুরির ঘটনার পর বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, আর পুলিশ দ্রুত মামলাটিকে হাতে নিয়ে চোর চক্রকে আটকের জন্য কাজ শুরু করে। পরে পুলিশের অভিযানে গতকাল (গত বুধবার ২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের বাসিন্দা মোটর সাইকেল চোর চিং সামং প্রু কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সীম জব্দ করে পুলিশ। সংবাদ সম্মেলনে এসময় পুলিশ সুপার এই মোটর সাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করে সাধারণ জনগনকে নিজ নিজ বাড়ীর দরজাসহ গ্যারেজে পাকিং করা সকল ধরণের যানবাহন সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা এবং সিসি টিভি সংযুক্ত রাখার আহবান জানান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপি এম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাসুদ পারভেজ, প্রেসক্লাবের সহ-সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এন জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com