সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

সিএমপির বাকলিয়া থানার অভিযান

প্রেস রিলিজ:

সিএমপির বাকলিয়া থানার অভিযানে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার একজন।

আজ ০৪/১১/২৪ খ্রি. (৩ নভেম্বর দিবাগত) রাত ১:০০টার সময় সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন সঙ্গীয় এসআই আমির হোসেন ও এসআই সোহেল রানা ফোর্সসহ নতুন ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনাকালে জনৈক রায়হান ফেরদৌস মোরশেদ (২৪)-এর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে তার পকেট থেকে একটি কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে। ধৃত আসামি রায়হান ফেরদৌস তার মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়।

তার সম্মতিক্রমে মোবাইলটি চেক করলে অস্ত্র হাতে আসামির সেলফি ছবি দেখা যায়। উক্ত ছবির বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলে সে এক পর্যায়ে স্বীকার করে বন্দুকটি তার নিজ বাড়িতে আছে।

এরই ভিত্তিতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার-ফোর্সকে সাথে নিয়ে সাতকানিয়া থানার সহযোগিতায় ধৃত আসামির সাতকানিয়া থানাধীন দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাড়ি তল্লাশি করে তার দেখানোমতে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করে।

এই সময় পুলিশ তার দেখানোমতে মোবাইলের গ্যালারিতে ছবি থাকা .৩০৩ ক্যালিবারের আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় The Arms Act 1878 অনুযায়ী মামলা রুজু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com