রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

এক্সপ্রেসওয়ের উপর থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিএমপির বিশেষ টহল; ছুরি ও মোটরসাইকেল জব্দ

প্রেস রিলিজ:

বন্দর থানার এসআই (নি.) মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানা এলাকায় টহল ডিউটি করাকালে আজ ০২/১১/২৪ খ্রি. ভোর ০৫.০০টার সময় ওয়্যারলেস বার্তার মাধ্যমে সংবাদ পান যে, বন্দর থানাধীন কাস্টমস হাউসের পশ্চিমে অবস্থিত পতেঙ্গাগামী এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী দস্যুতা করার উদ্যোগ গ্রহণকালে হাইওয়ে মোবাইল-১ এ ডিউটিরত নায়েক প্রেম কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অস্ত্র-শস্ত্রসহ তিনজন দুষ্কৃতিকারীকে আটক করেন।

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হলে নায়েক প্রেম কুমার ধৃত আসামি ১। আরিফুল ইসলাম ইমন (২১), ২। মোঃ আরমান (২০) ও ৩। মোঃ রাসেল (২১)-দেরকে বন্দর থানার টহল পুলিশের কাছে হস্তান্তর করেন। ধৃত আসামিদেরকে ঘটনাস্থলে অবস্থানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদ্বয়ের সম্মুখে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তাদের দেহ তল্লাশিকালে ধৃত আসামি আরিফুল ইসলাম ইমনের দখল থেকে (i) একটি স্টিলের ধারালো ছুরি যা বাটসহ লম্বায় ০৯ ইঞ্চি এবং ৩ নং আসামি মোঃ রাসেলের দখল থেকে দস্যুতা সংঘটনের কাজে ব্যবহৃত (ii) ০১টি নম্বরবিহীন কালো রঙের SUZUKI GIXXER মোটরসাইকেল উদ্ধারপূর্বক ভোর ০৬.২০ ঘটিকায় জব্দ করেন।

ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পথচারীদেরকে বিভিন্ন রকম অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছে মর্মে স্বীকার করে। আসামি ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com