সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা

চকরিয়ায়-কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরশহরের সবুজবাগ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত জাফর আলম টেকনাফ উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, চার বছর আগে জাফর আলমের সঙ্গে আমার বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। আমার আগের স্বামীর সংসারের মেয়েসহ চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় আছি আমরা। আমি বিভিন্ন কাজে ঘরের বাইরে গেলে জাফর আমার মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে।

তিনি বলেন, গত শনিবার আমি ঘরে না থাকার সুযোগে জাফর আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ে আমাকে জানালে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করাই। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। বিষয়টি জানার পর জাফর ওইদিন পালিয়ে যায়।

সোমবার রাতে জাফরকে কৌশলে বাসায় এনে পুলিশকে খবর দিই। পুলিশ এসে জাফরকে ধরে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সৎ-বাবা জাফর আলম আটক রয়েছেন। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com