রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় পুরুষ শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ সাদেকুল ইসলাম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

প্রেস রিলিজ:

ভিকটিম পুরুষ শিশু (১৩) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার একটি মাদ্রাসার ছাত্র। সে গত ০১ অক্টোবর ২০২৩ ইং তারিখ হতে উক্ত মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসাবে পড়ালেখা করে আসছিল।

গত ১৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে মাদ্রাসা শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম ভিকটিমের পিতাকে মোবাইল ফোনে জানায় যে, তার ছেলে গুরুতর অসুস্থ এবং ডাক্তার তাকে বাড়ি নিয়ে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

পরবর্তীতে ভিকটিমের পিতা তার খালাতো ভাইকে ভিকটিমের খোঁজখবর নেওয়ার জন্য মাদ্রসায় পাঠায়। সে মাদ্রাসায় গিয়ে ভিকটিমকে গুরুতর অসুস্থ দেখতে পায় এবং শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম এর সহযোগিতায় ভিকটিমকে সিএনজি যোগে ভিকটিমের নিজ বাড়িতে নিয়ে আসে।

ভিকটিমকে বাড়িতে নিয়ে আসার পর হতে মোঃ সাদেকুল ইসলাম বারবার মোবাইলে ফোন করে ভিকটিম সুস্থ হয়েছে কিনা তার পিতার নিকট তা জানতে চায়।

অসুস্থ ভিকটিম তার পরিবারকে জানায় গত ১৩ অক্টোবর ২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় তাকে মোঃ সাদেকুল ইসলাম তার বিছানায় ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজ যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিকটিমের পরনের লুঙ্গি খুলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তার পায়ুপথে লিঙ্গ প্রবেশ করিয়ে যৌন মিলন করে।

সাদেকুল ইসলাম ভিকটিমকে উক্ত ঘটনা সম্পর্কে কাউকে বলতে নিষেধ করে এবং বললে মারধর করবে বলে হুমকি প্রদান করে। উল্লেখ্য, মোঃ সাদেকুল ইসলাম পূর্বেও বিভিন্ন সময়ে ৮/১০ বার ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে ভিকটিম তার পরিবারকে জানায়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com