বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৫ শতাধিক মানুষ

খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে (বিনাপানি) প্রায় ৫শ মানুষ কে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) খড়িয়া আলোকিত সমাজ কর্তৃক আয়োজিত চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। খড়িয়া আলোকিত সমাজ এর আয়োজনে এবং সাতক্ষিরা গ্রামীন চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ১০০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসকরা।

সাতক্ষিরা গ্রামীন চক্ষু হাসপাতালের চিকিৎসক  ডাঃ সুষ্মিতা মন্ডল তন্নী এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, রাশিদুজ্জামান, তপন কুমার, জুই গোলদার, সালমা খাতুন, মহুয়া, নাহার, প্রিয়াঙ্কাসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি টিম বিনামূল্যে চক্ষু সেবা প্রদান  করেন।

আগামী রবিবার ওই হাসপাতলে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

খড়িয়া আলোকিত সমাজ এর সার্বিক সহযোগিতা করেন আবু হোসেন আবদার, হারুন অব রশীদ, কামাল হোসেন লাভলু, বিপ্লব সরকার, শফিকুল ইসলাম শফি, মুজাহিদ ইসলাম শাওন, হযরত আলী, বাদল সানা, ছামাদ গাজী, তৈয়েবুর, তানভীর, আকরাম ও সুজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com