রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ডা:মোহাম্মদ ইসমাইল খানসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ডা: মোহাম্মদ ইসমাইল খানসহ ৮৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সুনির্দিষ্ট ২৩ জনসহ অজ্ঞাতনামা আসামি রয়েছে ৬০ জন।

চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল হকের আদালতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মোহাম্মদ সবুজ নামে ব্যক্তি নিজেকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকুরীজীবী উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সীতাকুণ্ড মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসাবে চলা মানববন্ধব কর্মসূচিতে লাঠিসোঠা, লোহার রড, হকিস্টিক ও কিরিচ নিয়ে স্বৈরাচারের দোষরসহ আসামিরা হামলা করে। হামলায় ৫০ জনের অধিক আহত হন।

মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছে, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলা উদ্দিন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. মিছবাহ ইবনে হাকিম, কাজী মুসফিকুল সালেহীন ও মুন্সি তৌজিদ মুরাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সুনির্দিষ্ট ২৩ জন। অজ্ঞাত আসামি রয়েছে ৬০ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com