সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

পর্যটন নগরী কক্সবাজার জেলা প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন সভাপতি কাদের, সম্পাদক শাহীন‌

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজার জেলা প্রেসক্লাবের
৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন সভাপতি কাদের, সম্পাদক শাহীন‌। কার্যকরী পরিষদের তিন সদস্য বহিষ্কার ও সাধারণ সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ফজলুল কাদের চৌধুরী সভাপতি, এইচএম ফরিদুল আলম শাহীন সাধারণ সম্পাদক ও মোঃ নাজিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ বীর ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে গণআন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রজনতার প্রতি জানানো হয় কৃতজ্ঞতা ও অভিনন্দন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে বিশেষ সাধারণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন- প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাসান।

নবগঠিত কার্যকরি কমিটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সিনিঃ সহ-সভাপতি আবুল হাশেম, আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আয়াছ রবি, শেখ সেলিম,
সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন, সহ-সাধারণ সম্পাদক আয়াছ রনি, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসান, পর্যটন বিষয়ক সম্পাদক মুকিম খাঁন, প্রচার সম্পাদক ইয়াছিন আরফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমজান আলী সিকদার, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল আলী তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন তানিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক মোহাম্মদ সোহেল, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রমজান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্যসহ ৫১ সদস্যের কমিটি।

এসময় বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জেএইচএম ইউনুচ, দৈনিক রূপালী সৈকতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম, নির্বাহী সম্পাদক শেখ সেলিম, বিশেষ প্রতিবেদক মোঃ আয়াজ রবি, দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক আয়াছ রনি, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সাধারন সম্পাদক মোঃ আজিজ উল্লাহ আজিজ, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, দৈনিক একুশে সংবাদের বিশেষ প্রতিবেদক কামরুন তানিয়া, কক্সবাজার জেলার বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার আব্দু রাজ্জাক, দৈনিক মেহেদী’র ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, রামু উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম সিকদার, দৈনিক চকোরী’র স্টাফ রিপোর্টার রমজান আলী সিকদার, সাউথ এশিয়ান টাইমসের জেলা প্রতিনিধি সুরোজ সিকদার, বাংলাদেশ সমচার ও কক্সবাজার দর্পনের সহ-সম্পাদক রাসেল আলী তালুকদার, দৈনিক মেহেদী’র স্টাফ রিপোর্টার ইয়াছিন আরাফাত।

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক আমাদের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মোঃ সোহেল, নিউজ ২১ বাংলা টিভির প্রতিনিধি মোঃ শাহেদুল ইসলাম, দৈনিক আজকের বসুন্ধরার কক্সবাজার প্রতিনিধি দিদারুল ইসলাম কাজল, দৈনিক বর্তমান বাংলাদেশ এর কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন, দৈনিক জবাবদিহি’র জেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম আজাদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com