রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

দৌলতদিয়া পুরাভিটা হতে ৩০ পুড়িয়া হিরোইন সহ আটক ১

ফয়সাল আহমেদ, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে ৩০ পুরিয়া হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার বিকেল ৪ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি, মোহাম্মদ রাকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃত নারীর  নাম আঁখি (২৫)।  তার স্বামীর নাম সুরুজ মুন্সি। গ্রামের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার আদমপুর।

তবে তারা মাদক জোন হিসেবে পরিচিত দৌলতদিয়া যৌনপল্লীর পাশ্ববর্তী পোড়াভিটা নামক এলাকায় জনৈক ভানুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে মাদকের ব্যবসা করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি, মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পোড়াভিটার পাশে দৌলতদিয়া শহীদ মিনার এলাকা থেকে আঁখি’কে ৩০ পুরিয়া হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর বুধবার আঁখি’কে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com