সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ওপেন হাউজ ডে’র সুফল পাচ্ছে নগরবাসী/ বাকলিয়া থানার অভিযানে ২,৭১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই পেশাদার মাদকব্যবসায়ী

প্রেস রিলিজ:

চট্টগ্রাম মহানগরীর সম্মানিত নাগরিকগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার নিমিত্তে সিএমপি কমিশনারের কার্যালয়ে প্রতি মঙ্গলবার বিকাল ৩:০০টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত ওপেন হাউজ ডে-তে উপস্থিত জনগণ অভিযোগের পাশাপাশি মাদকসহ বিভিন্ন বিষয়ে মান্যবর পুলিশ কমিশনারের নিকট তথ্য উপস্থাপন করেন।

সেখানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় বাকলিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল আজ ১৬/১০/২৪ খ্রি. সকাল ৮:৪৫টার সময় বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার আব্দুল করিম রোডস্থ জনৈক শুক্কুর মিয়ার দোকানের পাশে খাজা টাওয়ারের সামনের গলিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদকসহ ০৮ মামলার আসামি পেশাদার মাদকব্যবসায়ী মোঃ মনির হোসেন প্র. ক্যারমান (২৮)-কে ২,১৪৫ (দুই হাজার একশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। একই সাথে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোল চত্বরের দক্ষিণ পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে মোঃ শাকিল আহমেদ (৩০) নামের আরেক মাদককারবারিকে ৫৭০ (পাঁচশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com