সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নওগাঁ চিত্তরঞ্জন চক্রবর্তী দুর্গা প্রতিমা বিসর্জনের সময় যমুনা নদীতে পড়ে নিখোঁজ

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে গিয়ে চিত্তরঞ্জন চক্রবর্তী (৬২) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছোট যমুনা নদীর দহের ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বৃদ্ধ বাবাকে বাঁচাতে তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়েও ব্যর্থ হন ছেলে গৌড় চক্রবর্তী।চিত্তরঞ্জন চক্রবর্ত্তী শহরের পার নওগাঁ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চাল ব্যবসায়ী বেলাল হোসেনের আড়তে কর্মচারী হিসেবে চাকরি করতেন তিনি।

তার নিখোঁজের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপরই স্থানীয় ডুবুরি দল তাকে খুঁজতে চেষ্টা চালাতে থাকেন।

নিখোঁজ চিত্তরঞ্জনের পরিবার ও থানা পুলিশের তথ্যমতে, বিকেলে শহরের আলুপট্টি এলাকার পার-নওগাঁ বারোয়ারী সার্বজনীন পূজামণ্ডপের নৌবিহারে অংশ নিতে নৌকায় উঠেছিলেন তিনি। নৌবিহার শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের সময় চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যান চিত্তরঞ্জন।

তার পানিতে পড়ে যাওয়া নজরে এলে তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়েন ছেলে গৌড় চক্রবর্তী। তবে দীর্ঘ সময় চেষ্টার পর এক পর্যায়ে গৌড় ব্যর্থ হয়ে নদী থেকে উঠে আসেন।

রাত ১১টা পর্যন্ত চেষ্টা করেও চিত্তরঞ্জন চক্রবর্তীর সন্ধান পায়নি নওগাঁর ডুবুরি দল।

সর্বশেষ সাড়ে ১১টায় তাকে খুঁজতে কাজ করে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারে সন্ধ্যার পর থেকেই কাজ করেছে আমাদের ডুবুরি দল।

বর্তমানে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। প্রতিটি প্রাণই মূল্যবান, তাই চিত্তরঞ্জনকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com