রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের ধুম

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সারদীয় দুর্গাপূজা বিজয় দশমী আজ প্রতিমা বিসর্জনে ধূম রোববার (১৩ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জনের উৎসবে দুই শতাধিক নৌকা অংশ নেয় বিসর্জন ঘিরে হওয়া নৌকা শোভাযাত্রা দেখতে ছোট যমুনা নদীর দুই পাড়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রতিবছরের ন্যায় এবারেও দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁ শহরের মাঝ দিয়ে যাওয়া ছোট যমুনানদীতে এমন নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়।

নওগাঁ শহরের লিটন বিজিবি ব্রিজ থেকে পালপাড়া ব্রিজ পর্যন্ত নদীর বুকে প্রায় ৩ কিলো- মিটার অংশ জুড়ে প্রতিমাবাহী পারিবারিক ও বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নৌকা এই শোভাযাত্রায় অংশ নেয়। বিকেল ৩টার পর থেকে নদীর বুকে ছুটে চলা নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের আওয়াজে মুখরিত হয়ে উঠে তিন কিলোমিটার এলাকা।

নদীর দু’পাড়ে দাঁড়িয়ে সব ধর্মের নারী-পুরুষ, শিশু, কিশোর এ দৃশ্য উপভোগ করেন। নৌ শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ছোট যুমনা নদীর দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এরআগে, দুপুরে পর থেকেই নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন উপজেলার পূজা মন্ডপে দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ার পর শুরু হয় ভক্তদের সিঁদুর খেলা। হিন্দু ধর্মাবলম্বী নারীরা একে অন্যকে রাঙিয়ে দেন সিঁদুরে। চলে ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। প্রতিমা বিসর্জন উপলক্ষে ছোট যমুনা নদীর দু’পাড়সহ শহর জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শান্তিপূর্ণভাবে এ বছরের মতো শেষ হয় শারদীয় দুর্গোৎসব। এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৭৫৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভুজা দেবী দুর্গা, বিসর্জনের মধ্য দিয়ে তাঁকে এক বছরের জন্য বিদায় জানানো হয়।

তাঁর এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব। দোলায় বা পালকিতে আগমনের পর এবার দেবী দুর্গার গমন হয় ঘোটেক বা ঘোড়ায়।

নওগাঁ #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com