রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁর ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিদের ১ দফা দাবিতে কর্মবিরতি পালিত

উজ্জ্বল কুমার সরকার:

নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ-প‚র্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে ধামইরহাটের নার্স ও মিডওয়াইফারিগন।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি কালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আহবায়ক বিউটি বেগম এবং আহবায়ক সদস্য সচিব তারাজুল ইসলাম এক দফা দাবি তুলে ধরে বলেন, ‘সারাদেশের ন্যায্য নার্সিং ও মিডওয়াইরিদের এক দফা দাবি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে উক্ত পদগুলোতে আজকের মধ্যে উচ্চ শিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ’ এবং তাদের এই যৌক্তিক প্রাপ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com