সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বিনা – রেজিস্ট্রেশনে শতাধিক ভারী পরিবহন চলাচল করছে অতি গুরুত্বপূর্ণ বন্দরে-অভিযানে ৩লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে

মোঃ সেলিম উদ্দিন খাঁন- চট্টগ্রাম  প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে বিনা রেজিস্ট্রেশনে শতাধিক ভারী পরিবহন চলাচল করছে অতি গুরুত্বপূর্ণ বন্দরে, ১০টি গাড়িকে ৩০ হাজার টাকা করে ৩লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বন্দরের মত রাষ্ট্রায়ত্ত অতি গুরুত্বপূর্ণ অঞ্চলে বিনা রেজিস্ট্রেশনে শতাধিক ভারী পরিবহন চলাচল করছে। এর মধ্যে প্রাইম মুভার, ট্রেইলার, কাভার্ড ভ্যানসহ নানা ধরনের যানবাহন রয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ অভিযানে বন্দরে চলাচলরত ১০টি গাড়িকে ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে জেলা প্রশাসন ও বিআরটিএ এক যৌথ অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু জানান, বন্দরে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করে।

এতে চট্টগ্রাম বন্দরের ভেতরে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন টার্মিনালে নিবন্ধনবিহীন অন্তত ৬০টি নানা ধরনের যানবাহনের তথ্য পাওয়া যায়।

এছাড়া রেজিস্ট্রেশন নেই এমন ১০টি ট্রেইলার গাড়ি পাওয়া গেছে।সতর্কতামূলক প্রতিটি গাড়ির বিপরীতে ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে সব গাড়িকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু।

অভিযানে বিআরটিএর চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com