রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

পুনরায় পপুলার লাইফের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জহিরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা

মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি:

মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

বীমা কোম্পানিটির ২৭৩ তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।জহিরুল ইসলাম ১৯৮২ সালে ৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রী অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, দাবি কমিটি, রিয়েল এষ্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন।

তিনি পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, পিএইচপি স্পিনিং মিলস, পিএইচপি ইস্পাত ও পিএইচপি কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বর্তমানে পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস, পিএইচপি স্টিল ওয়ার্কস, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ, পিএইচপি পেট্রো রিফাইনারি, পিএইচপি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের।

এছাড়াও দিনা কোল্ড স্টোরেজ, পিএইচপি স্টকস এন্ড সিকিউরিটিজ, বে টারমিনাল এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পিএইচপি ফিশারিস, পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস, পিএইচপি অটোমোইলস ও পিএইচপি মটরস লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় (শনিবার ৫ অক্টোবর) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com