মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

র‌্যাব-৭, চট্টগ্রাম এর মাদকবিরোধী অভিযানে ৪৭ কেজি গাঁজা এবং ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৭, চট্টগ্রাম এর মাদকবিরোধী অভিযানে ৪৭ কেজি গাঁজা এবং ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর অসি মিয়া রোডের হোসেন আলী কলোনীতে মাদকদ্রব্য গাড়ি থেকে নামিয়ে মজুদ করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ অক্টোবর ২০২৪ইং তারিখে আনুমানিক ২২২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে হোসেন আলী কলোনীর একটি বাসা হতে আসামি মোঃ তারেক (৩০), পিতা- মৃত আব্দুর রশীদ, সাং-পূর্ব ছাগলনাইয়া, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামির নিজ হাতে বের করে দেওয়া মতে দুটি চটের বস্তার ভিতর হতে ৪৭ কেজি গাঁজা ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর হতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং আসামির দেখানো মতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রং এর পিকআপ জব্দ সহ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট তা অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদকদ্রব্য ও পিকআপ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে চট্টগ্রাম মহানগরী পুলিশের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com