রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বেলকুচিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভারতের রামগীর মহারাজ ও নিতেশরান কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি :

আখেরী জামানার পয়গম্বর যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না যাকে আল্লাহ তায়ালা তাহার হাবিব বলে ঘোষনা দিয়েছেন যার ছাফায়ত না পেলে জান্নাত নসিব হবেনা, যিনি সকল নবীর সরদার এমন নবীকে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় সারা মুসলিম জাহানের কলিজায় আগুন লেগেছে এরই প্রতিবাদে ভারতের রামগীর মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন উলামা পরিষদ।

৩রা অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলা আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জমায়েত হন ওলামা পরিষদের সদস্যরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের কিছু বললে সেটা মেনে নেওয়া যায় কিন্তু আমাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে কটুক্তি ও অবমাননা করলে আমরা তা কিছুতেই মেনে নেবনা, এমনকি এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে মুসলমানদের বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে এমন নেক্কারজনক হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসি দাবি করছি।

বিক্ষোভ সমাবেশে বেলকুচি উলামা পরিষদের সভাপতি শাহপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উলামা পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ, সহসভাপতি মুফতি আব্দুল আলিম, উলামা পরিষদের সদস্য সচিব মাওলানা সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ রফিকুল ইসলাম, শাহপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবু সাইদ নোমানী, উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মুফতি আরিফ, মুফতি রফিকুল ইসলাম ও মাওলানা ফরিদ উদ্দিন সহ উলামা পরিষদের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

পরে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাহেলা আমান জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যদিয়ে শেয় হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com