রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁর ঠাকুর মান্দা বিলকরিল্যা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হৃদয় কুমার নামে একজন নিহত ও দুই জন আহত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজী গোবিন্দপুর-ঠাকুরমান্দা আঞ্চলিক সড়কের বিলকরিল্যা বাজারের অদুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হৃদয় কুমার মণ্ডল (২৫)। তিনি নওগাঁর সাপাহার উপজেলা সদরের লালমাটিয়া পাড়ার বাসিন্দা চঞ্চল মণ্ডলের ছেলে। দুর্ঘটনায় মান্দা উপজেলার বলাক্ষেত্র গ্রামের সুজন মণ্ডল (২৫) ও কৌশিক মণ্ডল (২৪) আহত হন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিন যুবক বলাক্ষেত্র গ্রাম থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। পথে বিলকরিল্যা বাজারের অদুরে একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই হৃদয় মণ্ডল মারা যান।নিহত হৃদয় মণ্ডলের মামা লিটন মণ্ডল জানান, ‘বৃহস্পতিবার রাতে ভাগনি রিয়া রানী মণ্ডলের বিয়ের দিনক্ষণ ধার্য্য ছিল।

ওই বিয়ের নিমন্ত্রণ খাওয়ার জন্য ভাগনে হৃদয় মণ্ডলসহ আমার আত্মীয়-স্বজনরা ভগ্নিপতি নান্টু মণ্ডলের বাড়ি মান্দা উপজেলার বলাক্ষেত্র গ্রামে এসেছিলাম।’

লিটন মণ্ডল আরও বলেন, দুপুরে খাওয়া-দাওয়ার পরে সুজন মণ্ডল, কৌশিক মণ্ডল ও ভাগনে হৃদয় মণ্ডল একটি মোটরসাইকেল নিয়ে বিয়ে বাড়ি থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিল। পথে উল্লিখিত স্থানে দুর্ঘটনার শিকার হয়ে ভাগনে হৃদয় মণ্ডল মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত হৃদয় মণ্ডলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com